Jump to Content

Google আপনার চারপাশের জগৎ আবিষ্কারে এবং আকর্ষণীয় ও ক্রিয়েটিভ উপায়ে তা এক্সপ্লোর করার জন্য নিয়োজিত। আমাদের প্ল্যাটফর্মের ছবির উদ্দেশ্য হলো আপনার Maps ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করা, যা আপনার আশেপাশের বা বিশ্বব্যাপী স্থানগুলিকে আগে থেকেই দেখে নিতে এবং এক্সপ্লোর করতে সাহায্য করে। এই ছবিগুলি যাতে আপনার কাজে লাগে এবং আমাদের ব্যবহারকারীরা যেভাবে বিশ্বকে দেখছেন তা যাতে ঠিকমতো প্রতিফলিত হয় তা সুনিশ্চিত করতে আমরা প্রাণপণ চেষ্টা করি।

এছাড়াও, আমাদের ছবি AI-এর মাধ্যমে নতুন নতুন কাল্পনিক অভিজ্ঞতাকে সমর্থন করে। এটি আপনাকে উদ্ভাবনী ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সারা বিশ্বকে এক্সপ্লোর করতে সাহায্য করতে পারে, যা নতুন ধরনের ক্রিয়েটিভিটির এবং অজানাকে জানার শক্তি যোগায়। Google, আমাদের গোপনীয়তা সংক্রান্ত প্রতিশ্রুতি অনুযায়ী, AI-এর মাধ্যমে এই ছবিগুলি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাস্তার দৃশ্যের ছবি বাইরের কারও বা Google-এর অবদান হতে পারে। প্রতিটি ছবির সঙ্গে যে অ্যাট্রিবিউশন নাম বা আইকনটি উপস্থাপিত হচ্ছে তা থেকে আপনি তফাৎটি বুঝতে পারবেন। বাইরের কেউ যদি ছবি তোলেন এবং Google Maps-এ দেন তবে সেই ছবির মালিকানা সেই অবদানকারীর থাকে (অথবা তার নিয়োগ করা উত্তরাধিকারী)।

এই পৃষ্ঠায় Google-এর প্রদান করা Street View ছবি সম্পর্কিত গোপনীয়তা নীতি দেওয়া হল। ব্যবহারকারীর প্রদান করা Street View ছবি সম্পর্কে জানতে, Maps ব্যবহারকারীদের দেওয়া কন্টেন্টের নীতি দেখুন।

Google-এর প্রদান করা Street View ছবি সম্পর্কিত নীতি

যারা Street View ছবি দেখছেন তাদের প্রত্যেকে যাতে ইতিবাচক, উপযোগী অভিজ্ঞতা লাভ করেন তা সুনিশ্চিত করার জন্য আমরা Google-এর প্রদান করা Street View সম্পর্কিত এই নীতি বানিয়েছি। আমরা অনুপযুক্ত কন্টেন্টের ক্ষেত্রে কী ব্যবস্থা নিই এবং Google Maps-এ Street View ছবি প্রকাশ করার জন্য প্রযোজ্য মানদণ্ডের বিষয়ে এই নীতিতে ব্যাখ্যা করা আছে। আমরা কখনও কখনও আমাদের নীতি আপডেট করতে পারি, তাই মাঝে মাঝে এটি চেক করুন।

রাস্তার দৃশ্যের ছবি রিয়েল টাইমে দেখানো হয় না

ছবি তোলার দিনে আমাদের ক্যামেরাতে যা ধরা পড়েছে শুধু সেগুলিই Street View ছবিতে দেখা যাবে। এরপরে, সেগুলিকে প্রসেস করার জন্য কয়েক মাস সময় লাগে। অর্থাৎ, আপনি যে কন্টেন্ট দেখছেন সেগুলি কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছরের পুরনো হতে পারে। যেসব জায়গায় আমরা অনেক বছর ধরে ছবি তুলছি, সেখানে আপনি টাইম মেশিন ফাংশন ব্যবহার করে ছবিতে পরিবর্তনগুলি দেখতে পাবেন।

AI-এর জন্য গোপনীয়তা, অস্পষ্টতা বজায় রাখা এবং ছবির ব্যবহার

Google Street View ছবির ক্ষেত্রে ব্যক্তিদের গোপনীয়তা রক্ষা করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে, তা সে Google Maps-এর মধ্যেই হোক অথবা সেই ইমেজগুলি থেকে নতুন AI ক্ষমতা ডেভেলপ করার সময়ই হোক।

অটোমেটিক গোপনীয়তা সুরক্ষা: Google-এর মাধ্যমে কন্ট্রিবিউট করা Street View ছবিতে শনাক্ত করা যায় এমন মুখ ও লাইসেন্স প্লেট অস্পষ্ট করার জন্য আমরা মুখ ও লাইসেন্স প্লেট অস্পষ্ট করার অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করেছি।

জেনারেটিভ AI-এর জন্য Street View-এর ব্যবহার: আমরা Street View ছবি ব্যবহার করে আমাদের শক্তিশালী জেনারেটিভ AI মডেল (যেমন Gemini, Nano Banana ও Veo)-কে প্রম্পটের মাধ্যমে ট্রেইন করি যাতে উন্নত টুল প্রদান করা যায় — যেমন আমাদের ব্যবহারকারী ও পার্টনারদের এমন উদ্ভাবনী ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে সাহায্য করা যা বাস্তব-জগতের দৃশ্যকে নতুনভাবে কল্পনা করে। জেনারেটিভ প্রম্পটিংয়ের জন্য ব্যবহৃত ছবি অতিরিক্ত অটোমেটেড ফিল্টারিংয়ের মধ্য দিয়ে যায়, যেমন আমাদের কঠোর গোপনীয়তা স্ট্যান্ডার্ড বজায় রাখতে এবং AI-জেনারেটেড ছবিতে ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য ও সংবেদনশীল তথ্যের উপস্থিতি কম করতে, সম্পূর্ণ শরীর ও যানবাহন সরিয়ে দেওয়া হয়।

অতিরিক্ত অস্পষ্ট করার অনুরোধ: আপনার মুখ বা লাইসেন্স প্লেট আরও অস্পষ্ট করা প্রয়োজন বলে মনে হলে অথবা আপনার পুরো বাড়ি, গাড়ি বা শরীর অস্পষ্ট করে দিতে চাইলে, "সমস্যা সম্পর্কে জানান" টুল ব্যবহার করে একটি অনুরোধ জমা দিন। প্রকাশিত Street View ছবির সবকটি কপি অস্পষ্ট করে আমরা এই অনুরোধগুলি মেনে চলি।

অস্পষ্টতা ও AI-জেনারেটেড কন্টেন্ট: আমরা নতুনভাবে অস্পষ্টতা প্রয়োগের অনুরোধ পেলে, এটিও নিশ্চিত করি যে নতুন করে অস্পষ্ট করা Street View ছবি সেই মুহূর্তে জেনারেটিভ AI প্রম্পটিং-এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যাতে আপনার গোপনীয়তা সংক্রান্ত পছন্দকে সম্মান করা যায়। তবে, নতুন অস্পষ্ট করার অনুরোধ থার্ড-পার্টির দ্বারা আগে তৈরি বা প্রকাশ করা কোনও AI-জেনারেটেড ছবির উপর প্রভাব ফেলে না।

অনুপযুক্ত কন্টেন্ট

আপনি "সমস্যার বিষয়ে অভিযোগ করুন" লিঙ্কে ক্লিক করে অনুপযুক্ত কন্টেন্টের ব্যাপারে অভিযোগ জানাতে পারেন। শৈল্পিক, শিক্ষামূলক অথবা তথ্যমূলক কন্টেন্ট ছাড়া নিম্নলিখিত সব কন্টেন্ট আমরা অনুপযুক্ত হিসেবে বিবেচনা করি।

মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন

কপিরাইট সহ কারও অন্য কোনও আইনি অধিকার লঙ্ঘন করে এমন কোনও ছবি বা কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না। আরও জানতে বা DMCA অনুরোধ জমা দিতে, আমাদের কপিরাইট প্রক্রিয়া সম্পর্কে পড়ুন।

যৌনতাপূর্ণ কন্টেন্ট

আমরা যৌনতাপূর্ণ কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দিই না।

অবৈধ, বিপজ্জনক অথবা হিংসাত্মক কন্টেন্ট

বেআইনি, বিপজ্জনক বা অপরাধমূলক কাজের প্রচার করে অথবা গ্রাফিক বা অকারণ হিংস্রতা আছে এমন কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না।

হয়রানি এবং হুমকি

Street View ফিচার ব্যবহার করে কোনও ব্যক্তিকে হয়রানি, হেনস্থা বা আক্রমণ করার জন্য তৈরি কোনও কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না।

ঘৃণাত্মক বক্তব্য

জাতি, জাতিগত উৎস, ধর্ম, প্রতিবন্ধকতা, লিঙ্গ, বয়স, জাতীয়তা, অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে স্ট্যাটাস, যৌন পছন্দ বা লিঙ্গগত পরিচয়ের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংস্রতার প্রচার করে বা সেটিকে উপেক্ষা করে এমন কোনও কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না।

সন্ত্রাসবাদী কন্টেন্ট

নিয়োগ সহ অন্য যেকোনও কাজের জন্য কোনও সন্ত্রাসবাদী সংস্থাকে এই পরিষেবা ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না। সন্ত্রাসবাদ সম্পর্কিত কন্টেন্টও আমরা সরিয়ে দিই, যেমন সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রচার করে, হিংস্র কাজের জন্য প্ররোচনা দেয় বা সন্ত্রাসবাদী হামলার প্রশংসা করে এমন কন্টেন্ট।

বিপদগ্রস্ত শিশু

বাচ্চাদের শোষণ বা নির্যাতন করে এমন কন্টেন্ট Google বরদাস্ত করে না। যৌন নির্যাতনমূলক ছবি এবং শিশু যৌনতার প্রদর্শন করে এমন কন্টেন্ট অন্তর্ভুক্ত। বাচ্চাদের শোষণ করে এমন কোনও কন্টেন্ট দেখতে পেলে, সেটি আবার শেয়ার করবেন না বা সেটির উপর কোনও মন্তব্য করবেন না। সেটি Google-এর নজরে নিয়ে আসা আপনার উদ্দেশ্য হলেও তা করবেন না। আপনি ইন্টারনেটে এই ধরনের কন্টেন্ট দেখতে পেলে, ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (NCMEC)-এর সাথে যোগাযোগ করুন।

ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য

আপনার বা অন্য কারও ক্রেডিট কার্ডের বিবরণ, মেডিকেল রেকর্ড বা সরকারি পরিচয় পত্রের মতো ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য সহ কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না।